বরিশালে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
সোমবার, ১১ নভেম্বর ২০২৪



বরিশালে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

বরিশালে মহাসড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক বিভাগ। আজ সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নগরীর অন্যতম ব্যস্ত সড়ক রূপাতলী জিরো পয়েন্ট এলাকা থেকে সাগরদীর পুল পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, নগরীর রূপাতলী জিরো পয়েন্ট থেকে সাগরদীর পুল পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। এগুলো উচ্ছেদের জন্য পত্রিকায় বিজ্ঞাপন ও মাইকিং করা হয়েছে। অনেকে তাদের স্থাপনা সরিয়ে নিয়েছে। আমরা আজ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহযোগিতা করেন।

এদিকে, ভুক্তভোগীদের কেউ কেউ বলছেন তাদের কাছে জমির কাগজ রয়েছে, আবার কেউ বলছে তারা অগ্রিম টাকা দিয়ে দোকান বুকিং নিলেও সেই টাকা ফেরত পাননি। সড়ক বিভাগ বেআইনিভাবে এই উচ্ছেদ করছে বলে তাদের দাবি।

বাংলাদেশ সময়: ১৫:৩০:২৮   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
রেজিস্ট্রার্ড হকার ছাড়া রাস্তায় কেউ বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক
সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
দক্ষ জনশক্তি সৃষ্টি ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার গুরুত্বারোপ
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ