নারায়ণগঞ্জে ডোবায় মিলল যুবকের মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ডোবায় মিলল যুবকের মরদেহ
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



নারায়ণগঞ্জে ডোবায় মিলল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জের বন্দরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৯টায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি তরিকুল ইসলাম। নিহত রুবেল সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত রফিজ উদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে উপজেলার নবীগঞ্জ এলাকার মদনপুর মদনগঞ্জ সড়কের ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মরদেহ ৩ থেকে ৪ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। মনে হচ্ছে মরদেহটি গুইসাপ অথবা অন্য কোনো প্রাণী কিছুটা খেয়ে ফেলেছে। তাই শরীরে আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১২:০২:০১   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
সাধারণ মানুষের দল বিএনপিতে ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ