গাজীপুরে ডাইং কারখানায় আগুন

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে ডাইং কারখানায় আগুন
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



গাজীপুরে ডাইং কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীর বিসিকে একটি ডাইং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিসিক পাগার এলাকায় জাবের অ্যান্ড জোবায়ের ডাইং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর পাগার এলাকায় জাবের অ্যান্ড জোবায়ের ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১:৫৭:১০   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ