আমাদের ভুলের কারণেই আহতরা সড়কে নেমে এসেছে : প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমাদের ভুলের কারণেই আহতরা সড়কে নেমে এসেছে : প্রাণিসম্পদ উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



আমাদের ভুলের কারণেই আহতরা সড়কে নেমে এসেছে :  প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চিকিৎসাধীন আহতদের মনে যে একটা ক্ষোভ রয়েছে। আমি মনে করি, আমাদের দিক থেকে তাদের দেখা দরকার আছে। নিশ্চয়ই কোনো ভুল-ত্রুটির আমাদের দিক থেকে হয়েছে। আমি একেবারেই বলব না যে, ভুল হয়নি। চারিদিকে দেখতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে তিনি এসব একথা বলেন।

তিনি আরও উপদেষ্টা বলেন, তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যেকারণে তারা রাস্তায় নেমে এসেছে। হাত-পা ব্যান্ডেজ অবস্থায় তারা রাস্তায় ছিল তা দেখে আমরা থাকতে পারিনি। এজন্য আমরা কয়েকজন উপদেষ্টা রাতেই সেখানে গিয়েছিলাম।

আন্দোলনরতদের দাবি নিয়ে উপদেষ্টা বলেন, তারা যে শুধু চিকিৎসা চাচ্ছে তা না। তাদের মধ্যে এমনও অনেকে আছেন যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিল। তাদের পরিবারগুলোর মধ্যে এমন কেউ কেউ আছে যারা ঋণ নিয়েছিল। এমনও আছে তাদের ঋণের কিস্তি জন্য তাদের বাড়িতে এসে এখনো ধন্না দেয়। তারা সেই টাকা কোথায় পাবে। পুর্নবাসনের ব্যবস্থাটাই তারা চাচ্ছে।

এসময় উপদেষ্টা দাবি পূরণের বিষয়ে বলেন, এটা খুবই যৌক্তিক একটা দাবি। এটা নিয়ে অবশ্যই একটি সমাধানে আসতে পারব। তাদের প্রতি আমরা ঋণী।

আয়োজিত মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী। এছাড়া আয়োজিত অনুষ্ঠানে বিএলআরআই এর ১৪৪ জন বিজ্ঞানীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৩৪   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ