বন্ধ চিনিকলগুলো একটার পর একটা চালু করার চেষ্টা করছি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্ধ চিনিকলগুলো একটার পর একটা চালু করার চেষ্টা করছি
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪



বন্ধ চিনিকলগুলো একটার পর একটা চালু করার চেষ্টা করছি

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমরা চেষ্টা করছি বন্ধ চিনিকলগুলো একটা পর একটা চালু করার। এর মধ্যে কৃষকদের প্রণোদনা দেওয়ার ব্যাপার আছে। আমরা এর আগে ১২০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম। এখন আরও ১০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আপনারা জানেন টাস্কফোর্স করা হয়েছে। এর মধ্যে আখচাষি প্রতিনিধিরাও আছেন। যারা আখ চাষ নিয়ে কাজ করেন তারাও আছেন। আমরা চেষ্টা করছি কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ সে জায়গায় সম্ভাবনাময় একটা জায়গায়। যেখানে বন্ধ করা হয়েছিল চিনিকলটি। আমরা আবার খোলার জন্য চিন্তা করেছি।

শনিবার (১৬ ন‌ভেম্বর) সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, এখানকার ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সমস্ত ভূমি দস্যুদের দমন করে আমরা চিনিকলের জমিগুলো উদ্ধার করব।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান, সেতাবগঞ্জ চিনিকিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ২০২০ সালে বন্ধ হয় সেতাবগঞ্জ চিনিকল। এরপর থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও চালু হয়নি চিনিকলটি।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৩০   ২৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামীতে যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ : খাদ্যমন্ত্রী
আনসার একাডেমী পরিদর্শন করলেন মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির
ঢাকায় নাগরিক সেবা নিশ্চিত করা দুই সিটি করপোরেশনের একার পক্ষে বড় চ্যালেঞ্জ: সড়ক মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা বাড়ানো তাগিদ রাষ্ট্রপতির
“অগণতান্ত্রিক ও চক্রান্তকারী শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরই অনুপ্রেরণা: রিজভী”

News 2 Narayanganj News Archive

আর্কাইভ