নারায়ণগঞ্জে কমল বাসভাড়া, হরতাল প্রত্যাহার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে কমল বাসভাড়া, হরতাল প্রত্যাহার
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪



নারায়ণগঞ্জে কমল বাসভাড়া, হরতাল প্রত্যাহার

বাস ভাড়া কমানোর দাবিতে ডাকা রোববারের (১৭ নভেম্বর) আধাবেলা হরতাল প্রত্যাহার করেছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি।

এর আগে, বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জেলা সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ঘোষণা দেন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেলচালিত বাসের ভাড়া ৫০ টাকা নির্ধারণ করেছে বিআরটিএ নারায়ণগঞ্জ জেলা কমিটি। এর ফলে, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ডাকা আগামী রোববারের আধাবেলা হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

বাস ভাড়া কমানোর বিষয়ে তিনি বলেন, ২০২২ সালে বিআরটিএ ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করেছিল, তবে ২০২৪ সালের এপ্রিলে নতুন প্রজ্ঞাপনে ভাড়া ৫৩ টাকা নির্ধারণ করা হলেও বাস মালিকরা ৫৫ টাকা আদায় করে আসছিল। এ নিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাস ভাড়া ৪৫ টাকা করার দাবি জানানো হয়।

মাহমুদুল হক বলেন, আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে বাস মালিক ও যাত্রী অধিকার সংগঠনের সঙ্গে আলোচনা করেছি। দীর্ঘ আলোচনার পর এবং ডিজেলের দাম কিছুটা কমানোর পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হবে।

বাস মালিকদের অনুরোধ করে মাহমুদুল হক বলেন, ফ্লাইওভার নির্মাণের পর মাইলেজ পরিমাপ পুনঃমূল্যায়ন করা হয়েছে, যার ফলে বাস মালিকদের জন্য লাভজনক একটি সমাধান বের হয়েছে।

তিনি বাস মালিকদের অনুরোধ জানিয়ে বলেন, আগামী সোমবার থেকে ৫০ টাকা ভাড়া কার্যকর হবে এবং এটি অবশ্যই বাসস্ট্যান্ড, চাষাঢ়া, শীবুমার্কেটসহ সব পয়েন্টে যথাযথভাবে কার্যকর করতে হবে।

এরপর আরেকটি সংবাদ সম্মেলনে রফিউর রাব্বি বলেন, আমাদের দাবিগুলোর সুরাহা আজকে জেলা প্রশাসকের ঘোষণার মধ্য দিয়ে হয়েছে। আমরা এটাকে সাদুবাদ জানাচ্ছি। আমরা জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। এ একুশ দিনের আন্দোলন এ পর্যন্ত আসার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের ভূমিকা রয়েছে।

বিএনপি, জামায়াতসহ ইসলামিক দলগুলোকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে রাব্বি বলেন, তারা আমাদের নৈতিক সমর্থন জানিয়েছে। আমরা মনে করি, এ আন্দোলনে আমাদের যে প্রাপ্তি—এটা জনগণের বিজয়। আপনারা জানেন, বাস ভাড়া বাড়ার পর কমেছে এমন নজির কম। কিন্তু আমরা এটা করেছি।

দুর্নীতিবাজদের হুঁশিয়ার করে রফিউর রাব্বি বলেন, নতুন করে কেউ কেউ গডফাদার হওয়ার পাঁয়তারা করছে। কেউ যদি ভাবে আবারও তারা সে জায়গা দখল করবে—এটা সম্ভব হবে না। আমরা দেখছি ফুটপাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে কারা পয়সা খাচ্ছে, ফুটপাত থেকে টাকা তুলছে, আমরা সব জানি। আমি জেলা প্রশাসককে বলতে চাই, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নারায়ণগঞ্জের মানুষ আপনার পাশে আছে। আমরা মাঠ ছাড়ছি না।

বাংলাদেশ সময়: ২২:৩২:১৪   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থী রবিউলের পাশে কাতার প্রবাসী সমাজসেবক অমল বাড়ৈ
সদরপুরে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২
সরিষাবাড়ীতে জমি বিরোধে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ