বন্দরে ৩ যুবক আটক, ২৪ কেজি গাঁজা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ৩ যুবক আটক, ২৪ কেজি গাঁজা উদ্ধার
বুধবার, ২০ নভেম্বর ২০২৪



বন্দরে ৩ যুবক আটক, ২৪ কেজি গাঁজা উদ্ধার

বন্দরে ৩ যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক কারবারি। বুধবার (২০ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাফি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা, ২টি মোবাইল সেট ও মাদক বহনকৃত প্রাইভেট কার উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো,কুমিল্লা শুয়াগাজী তারাপুর এলাকার মৃত আবদুল মানিকের ছেলে মো. হান্নান (৩০) চাঁদপুর মতলবের বড় হলদিয়া গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. শাহীন (২৫) ও একই এলাকার মৃত আবু সাঈদের ছেলে ডায়মন্ড পাটোয়ারী (৩১)।

তথ্যটি নিশ্চিত করে বন্দর থানায় ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, গোপন সূত্রের মাধ্যমে মাদক সরবারহের খবর পেয়ে বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের রাফি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৫- ৯২৯৬) সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেট কার তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ ২টি মোবাইল সেট ও মাদক বহনকৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৫৪   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা, জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে আলফাডাঙ্গায় বিশেষ উদ্যোগ, অর্থায়নে শিক্ষা কর্মকর্তা
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
সংসদের সামনে শিক্ষিকা হত্যা : উদ্ধার বাইক নিয়ে ধোঁয়াশা, ছায়া তদন্তে ডিবি
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির ১ হাজার ৪ মিলিয়ন ডলারের অর্থায়ন
আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নিজস্ব অর্থায়নে ক্রেস্ট ও নগদ উপহার বিতরণ
একটি দল গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায় : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ