পাকিস্তানে বড় বিক্ষোভের প্রস্তুতি ইমরান খানের দলের, ঠেকাতে তোড়জোড় সরকারের

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে বড় বিক্ষোভের প্রস্তুতি ইমরান খানের দলের, ঠেকাতে তোড়জোড় সরকারের
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪



পাকিস্তানে বড় বিক্ষোভের প্রস্তুতি ইমরান খানের দলের, ঠেকাতে তোড়জোড় সরকারের

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রোববার (২৪ নভেম্বর) বড় বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বিক্ষোভ দমনে সরকারের বক্তব্য আর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় সতর্ক অবস্থানে থাকা দলটি এরইমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড় শুরু করেছে পাকিস্তান সরকার। গণমাধ্যমগুলো বলছে, বিক্ষোভের দিন ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

দেশটির গণমাধ্যম জিও নিউজের এক সূত্র বলছে, বিক্ষোভে সংঘাতের আশঙ্কা করে বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। এ স্কোয়াডে ৯ হাজার সদস্য রয়েছেন, যারা পিটিআইয়ের যুব শাখার সদস্য। এ স্কোয়াড মিছিলের সামনের দিকে অবস্থান করবে। তাদের কাছে পুলিশের শেল প্রতিরোধক বিশেষ সুরক্ষাব্যবস্থা থাকবে। তারা নিজেদের নিরাপত্তার কথা না ভেবে এ বিক্ষোভে অংশ নেবেন বলে জানিয়েছে জিও নিউজ।

এদিকে বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড় শুরু করেছে পাকিস্তান সরকার। গণমাধ্যমগুলো বলছে, বিক্ষোভের দিন ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। ২৪ ও ২৫ তারিখ শহরজুড়ে মোবাইল নেটওয়ার্ক সার্ভিস বন্ধেরও ঘোষণা দেয়া হয়েছে।

ইসলমাবাদের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত ও ২৫ নভেম্বর বেলারুশের প্রেসিডেন্টের আসন্ন পাকিস্তান সফরের আগে যেকোনো সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির দুর্নীতি দমনবিষয়ক একটি আদালত। আল-কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। তাকে ২৬ নভেম্বরের মধ্যে আদালতে উপস্থিত করতে নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১১:৪০:১৪   ২৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ