ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪



ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঝুট (ওয়েস্টেজ) ব্যবসার দখল নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গজারিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহমান শফিক ও ভবেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিক শিকদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিক শিকদার (৪৫), তার ছেলে ফাহিম শিকদার (২৬), তিন ভাতিজা দস্তগির প্রধান (৪৮), অন্তর (২৬) ও আল আমিন সিকদার (৪৫)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের সমর্থকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ান তারা। আহতরা সবাই অধ্যাপক শফিক শিকদারের সমর্থক বলে জানা গেছে।

হামলায় আহত অধ্যাপক শফিক শিকদার বলেন, ‘দীর্ঘ ১৮ বছর ধরে আমি ভবেরচর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। দলের প্রতি নিবেদিত প্রাণ থাকার কারণে আমাকে অনেকবার হামলা-মামলার শিকার হতে হয়েছে। সম্প্রতি ভিটিকান্দি এলাকার সুপারস্টার ইন্ডাস্ট্রির ওয়েস্টেজ মালামাল বিক্রির কার্যাদেশ পাই। কোম্পানিটির একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ আমাকে ফোন করে সেখানে যেতে বলেন। পরে বিকেল ৪টার দিকে সেখানে গিয়েছিলাম। আমার ছেলে এবং তিন ভাতিজা সঙ্গে ছিল। আমি সেখানে যাওয়ার পর উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহমান শফিকের নেতৃত্বে শাওন, মিজানুর রহমানসহ অন্তত ৭০-৮০ জন আমাদের ওপর হামলা চালান।’

গজারিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহমান শফিক বলেন, ‘একসময় কাজটি আমি করতাম। সম্প্রতি উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে কার্যাদেশ দেওয়া হয়। তবে ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিক শিকদার জোরপূর্বক কাজ করার চেষ্টা করছিলেন। আজ সকালেও তার ৫-৬ জন লোক এলাকায় মহড়া দিয়ে গেছে। বিকেল সাড়ে ৪টার দিকে ১০-১২টি মোটরসাইকেল নিয়ে শফিক শিকদারসহ ২০-২২ জন এলাকায় মহড়া দিচ্ছিলেন। এসময় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে পড়ে গিয়ে কয়েকজন আহত হন। মারামারির কোনো ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সাময়িকভাবে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও এখন পরিস্থিতি শান্ত। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২২:২২   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য - স্বাস্থ্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : আসাদুল হাবিব দুলু
লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বসম্মত মতামতের ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’
প্রবাসীর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের চেষ্টা, থানায় অভিযোগ
মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ