উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪



উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল।

সোমবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিসকক্ষে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতে বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন প্রকল্প এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের একজন সহযোগী অংশীজন হতে পেরে আমরা গর্বিত। স্থানীয় সরকার উপদেষ্টার কাছে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং দ্রুত বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে কাজের গতিশীলতা আনতে কাজ করে যাচ্ছে সরকার। উন্নয়ন প্রকল্প এবং বিদেশি সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলোর গতি ত্বরান্বিত করতে এবং নির্ধারিত সময়ে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), বিভিন্ন দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪৮   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ব্যর্থ প্রেমের জেরে ছুরিকাঘাত, গুরুতর আহত স্কুলছাত্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ