বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিধি বাড়ানোর প্রতি সৌদি রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

প্রথম পাতা » অর্থনীতি » বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিধি বাড়ানোর প্রতি সৌদি রাষ্ট্রদূতের গুরুত্বারোপ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪



বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিধি বাড়ানোর প্রতি সৌদি রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের পরিধি প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

রাজধানীতে সৌদি দূতাবাস কার্যালয়ে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিআই) সভাপতি মোহাম্মদ আলী দ্বীনের সঙ্গে গতকাল সোমবার সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে তারা পারস্পরিক স্বার্থের বিষয় এবং সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে বেসরকারি খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

মোহাম্মদ আলী দ্বীন বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার উন্নয়নে সিআইএস-বিসিসিআই’র ভূমিকা তুলে ধরেন।

তিনি বিশ্বাস করেন, সৌদি আরবের সাথে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণে সংস্কৃতি, খেলাধুলা এবং পর্যটনে সহযোগিতা জোরদার করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে সিআইএস-বিসিসিআই পরিচালক মো. হাসান আলী, মো. ফারুকুল ইসলাম শোভা, খান মো. ইকবাল ও মো. রাজিব পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৩৮   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


পাঁচ কার্গো এলএনজি আমদানি করছে সরকার
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ
কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ-ব্রাজিল
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
মে মাসের ১২ দিনেই এলো ১৬০ কোটি ডলার রেমিট্যান্স
সংযোগ, বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা
সয়াবিন তেলের দাম বাড়ল
রপ্তানি বৈচিত্র্যে সোনা-হীরা খাতেও পোশাকশিল্পের সমান সুবিধা : অর্থমন্ত্রী
বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর শাখার এটিএম বুথ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

News 2 Narayanganj News Archive

আর্কাইভ