আইনজীবী হত্যার প্রতিবাদে চবি শিক্ষক ঐক্যের মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইনজীবী হত্যার প্রতিবাদে চবি শিক্ষক ঐক্যের মানববন্ধন
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



আইনজীবী হত্যার প্রতিবাদে চবি শিক্ষক ঐক্যের মানববন্ধন

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন করেন শিক্ষক ঐক্য। এ সময় তারা আইনজীবী হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি করেন ও বক্তব্য রাখেন।

রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী বলেন, বিভিন্নভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। সরকারের নরম নীতির কারণে কিছু মহল বারবার ষড়যন্ত্র করছে। একজন আইনজীবীকে কেন কুপিয়ে হত্যা করা হবে! দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে সরকারকে আহ্বান করছি।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক বলেন, এই মুহূর্তে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি। তারা নিজেদেরকে সংখ্যালঘু দাবি করে। অথচ তারা মসজিদ ভাঙল, বাংলাদেশের পতাকার ওপর গেরুয়া পতাকা লাগিয়েছে। এটি সম্পূর্ণ দেশদ্রোহীতার শামিল।

দর্শন বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক জানান, এক পা ভারতে রেখে আপনারা বাংলাদেশের নাগরিক হতে পারেন না। আপনাদেরও তো দেশের প্রতি কিছু দায়িত্ব আছে। আপনারা পার্শ্ববর্তী দেশ ভারতের শক্তিতে বলীয়ান হয়ে যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন তা আমরা কোনোভাবেই মেনে নিব না।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:০৭   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ