বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ক্যারিবীয় দলে পরিবর্তন

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ক্যারিবীয় দলে পরিবর্তন
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪



বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ক্যারিবীয় দলে পরিবর্তন

আগামী রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের। তার আগে দুঃসংবাদ পেল স্বাগতিকরা। ইনজুরির কারণে ছিটকে গেছেন দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ।

ওয়েস্ট ইন্ডিজের দুই পেসারের ইনজুরির কারণে দলে জায়গা হয়েছে মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডসের। দুইজনই ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে প্রথমবার ডাক পেলেন। তবে মার্কিনো মিন্ডলি ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি টেস্ট খেলেছিলেন।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে আট উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন ফোর্ড। তাকে হারানো তাই ক্যারিবীয়ানদের জন্য বড় ধাক্কা। আর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পায়ে চোট পেয়েছেন শামার।

সেন্ট কিটসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু রোববার। পরের দুই ওয়ানডে যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:২১   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ