পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করে ফাইনালে ‘এক পা’ বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করে ফাইনালে ‘এক পা’ বাংলাদেশের
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪



পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করে ফাইনালে ‘এক পা’ বাংলাদেশের

ফাইনালে ওঠার লড়াইয়ে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দিয়ে বোলাররা নিজেদের কাজটা করে দিয়েছেন। এবার ব্যাটারদের দায়িত্ব। ব্যাট হাতে ১১৭ রান করতে পারলে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির ফাইনালে উঠতে পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শুক্রবার দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ১১৬ রান করে অলআউট হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই মারুফ মৃধার তোপের মুখে পড়ে পাকিস্তান। ফর্মে থাকা পাক দুই ওপেনারকেই সাজঘরে ফেরান মারুফ। তৃতীয় উইকেটে মোহাম্মদ রিয়াজউল্লাহকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন অধিনায়ক সাদ বেইগ। পাকিস্তানের পুরো ইনিংসে সেটিই ছিল সর্বোচ্চ রানের জুটি।

সাদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইকবাল ইমন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থেকে ৩৭ ওভারে অলআউট হয় পাকিস্তান। সাতে নামা ফারহান ইউসুফ ৩২ রান না করলে ১০০ পেরোনোই মুশকিল হয়ে যেত পাকিস্তানের জন্য। এটিই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন রিয়াজউল্লাহ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ইকবাল ইমন। দুটি উইকেট পেয়েছেন মারুফ মৃধা। একটি করে উইকেট গেছে আল ফাহাদ এবং দেবাশিস দেবার ঝুলিতে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৯   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলতে কানাডা
১ রানের রোমাঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম
ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স
সপ্তাহের ব্যবধানে সদরপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বর্ণাঢ্য র‌্যালি, ফুটবল উন্মাদনায় মুখর জনপদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ