হাসিনা দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিলেন : দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসিনা দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিলেন : দুলু
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪



হাসিনা দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিলেন : দুলু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হজম করতেও পারছে না আবার বমি করতেও পারছে না। ফলে ভারতের নরেন্দ্র মোদি সরকারের বদ হজম হয়েছে। তাই তাদের দেশের তথাকথিত মিডিয়া সন্ত্রাসীরা বাংলাদেশের সব মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে। তাদের ছড়ানো দুর্গন্ধ বাংলাদেশেও কিছুটা আসছে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে কোনো রকম সংখ্যালঘু নির্যাতনের ঘটনা না ঘটলেও হাসিনার কিছু দোসর সেসব মিডিয়ায় হাজির হয়ে নিজের জন্মভূমির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। নিজের দেশকে ছোট করতে এই দোসরদের একটুও লজ্জা হচ্ছে না। তারা মিথ্যা তথ্য দিয়ে বিশ্ববাসীর কাছে নিজের দেশকে ছোট করছে। ১৬ বছরের শাসনে হাসিনা দেশকে ভারতের অঙ্গ রাজ্যে পরিণত করেছিলেন।

রবিবার (৮ ডিসেম্বর) নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ।

জোনাইল মহিলা কলেজ মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুলুর সহধর্মিনী ছাবিনা ইয়াসমিন ছবি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম ও ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর শহর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, বড়াইগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, সদস্যসচিব আলী আকবর, সদস্য লিয়াকত আলী আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসাহক আলী, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরীফুল হক মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, আব্দুস সালাম মোল্লা ও শামসুল আলম রনি বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:১৯   ৩৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী
শিশু সুরক্ষায় তিন কৌশলগত অগ্রাধিকার নিয়ে কাজ করছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ