পররাষ্ট্র মস্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র স‌চিব বিক্রম মি‌শ্রি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্র মস্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র স‌চিব বিক্রম মি‌শ্রি
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪



পররাষ্ট্র মস্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র স‌চিব বিক্রম মি‌শ্রি

অন্তর্বর্তীকালীন সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের স‌ঙ্গে সাক্ষাৎ কর‌তে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে গেছেন ভার‌তের পররাষ্ট্র স‌চিব বিক্রম মি‌শ্রি।

সোমবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলা‌দেশ ও ভারতের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শেষে বিকেল ৩টা ৪০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে যান তিনি।

সংক্ষিপ্ত সফ‌রে আজ সকা‌লে ঢাকায় আসেন ভার‌তের পররাষ্ট্র স‌চিব। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকায় এলেন। আর পররাষ্ট্র সচিব হওয়া মিশ্রির প্রথম ঢাকা সফর এটি।

সফরের শুরুর কর্মসূ‌চি‌তে সচিব পর্যায়ের বৈঠকে দি‌ল্লির নেতৃ‌ত্ব দিতে পদ্মায় যান মি‌শ্রি। বাংলা‌দে‌শের পররাষ্ট্র স‌চিব মো. জসীম উ‌দ্দিন তাকে স্বাগত জানান। পরে দুই পররাষ্ট্র স‌চিব একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করেন। এরপর এফওসিতে বসে উভয়পক্ষ। প্রায় সাড়ে তিন ঘণ্টার বে‌শি সময় বৈঠক মধ্যাহ্নভোজের মধ‌্য দিয়ে শেষ হয়।

এফওসিতে আলোচনার বিষ‌য়ে এখনও গণমাধ‌্যমের স‌ঙ্গে শেয়ার করে‌নি ঢাকা-‌দি‌ল্লি।

তবে কূটনৈতিক সূত্রগু‌লোর ধারণা, বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেওয়ার কথা। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা।

অন্যদিকে, দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে ব‌লে ইঙ্গিত রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে সাক্ষাৎ শে‌ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যাবেন ভার‌তের পররাষ্ট্র স‌চিব।

আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।
‌

বাংলাদেশ সময়: ১৬:১১:১৪   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ