আজ শিক্ষিত ব্যক্তিরাই বেশি দুর্নীতির সাথে জড়িত

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ শিক্ষিত ব্যক্তিরাই বেশি দুর্নীতির সাথে জড়িত
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪



আজ শিক্ষিত ব্যক্তিরাই বেশি দুর্নীতির সাথে জড়িত

জামালপুর প্রতিনিধি : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগান কে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আন্নুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া, উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বেগ, মহিলা অধিদপ্তর বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন,শিক্ষানুরাগী আবুল হোসেন সরকার,অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আঃ জলিল সহ সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষ শিক্ষা অর্জন করে নিজেকে পরিবর্তন করতে। যাতে করে দেশ, সমাজ ও নিজ পরিবার পরিমার্জিত হয়। কিন্তু দুঃখের বিষয় আজ আমরা সেই শিক্ষিত ব্যক্তিরাই বেশি দুর্নীতির সাথে জড়িত। তাই দেশ ও সমাজ থেকে দুর্নীতির মারাত্মক ব্যাধি দুর করতে চাইলে প্রথম নিজেকে পরিশুদ্ধ করতে হবে বলে উল্লেখ করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ২২:০৪:১২   ৩৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ