জামালপুরে জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪



জামালপুরে জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : “নারী কন্যা সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস উদযাপন উপলক্ষে জয়ী তাদের সনদ ও সম্মাননা প্রধান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন এর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ আন্নু সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী, প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন সহ সাংবাদিকবৃন্দ।

এছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন অবদানে সাফল্য অর্জনকারী ৫ জয়িতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জুবেদা খানম, সফল জননী হিসেবে রেহানা পারভীন, সমাজ উন্নয়নে অসমান্য অবদানে রাখা হ্যাপী, নির্যাতনের বিভীশিখা ভুলে নতুন উদ্যমে জীবন গড়ায় কুসুম বেগম ও শিক্ষা-চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রুমি আক্তারকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:০৬:২৪   ২৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ