‘এখন সময় শান্তি ও স্থিতিশীলতার’: অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘এখন সময় শান্তি ও স্থিতিশীলতার’: অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪



‘এখন সময় শান্তি ও স্থিতিশীলতার’: অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির কাতার-ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাতকারে বলেছেন, প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর দেশের এখন ‘শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখা জরুরি প্রয়োজন। গতকাল মঙ্গলবার তার এই সাক্ষাতকারটি আল জাজিরা টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।

দীর্ঘ সময়ের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই দিন পর প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের পর কাতার-ভিত্তিক আল জাজিরা টেলিভিশনকে দেয়া তার প্রথম সাক্ষাতকারে মোহাম্মদ আল-বশির বলেছেন, ‘জনগণের এখন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দরকার।’

আল-বশির এক টেলিভিশন ভাষণে বলেছেন, তিনি ১ মার্চ ২০২৫ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার মস্কোতে পৌঁছেছেন। মানবিক বিচেনায় আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের একটি সূত্র জানিয়েছে, রাশিয়া সব সময় সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানের পক্ষে ছিল এবং জাতিসংঘের তত্বাবধানে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ার ভূ-খন্ড দখলের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, ইরাক ও কাতার। তারা অভিযোগ করছে, ইসরাইল সিরিয়ার সার্বভৌমত্বকে লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন অমান্য করেছে।

সৌদি আরব ইসরাইলের এই ভূমি দখলের ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গোলান মালভূমি আরব ভূখন্ডের অংশ এবং ইসরাইলের এই ধরনের কার্যকলাপ সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুরুদ্ধারের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

বাংলাদেশ সময়: ১৬:০২:১৮   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের
মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস নিয়ে গভীর সংকটের তথ্য দিল বিশ্ব জ্বালানি সংস্থা
ইরানে আগ্রাসন নিয়ে নতুন হুঁশিয়ারি চীনের
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার আইনি ভিত্তি নেই: সাবেক ন্যাটো প্রধান
আরব সাগরে পৌঁছেছে পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন
ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ