খাদ্য জোগানে সবচেয়ে বড় বাধা অপরিকল্পিত উন্নয়ন: উপদেষ্টা ফরিদা

প্রথম পাতা » ছবি গ্যালারী » খাদ্য জোগানে সবচেয়ে বড় বাধা অপরিকল্পিত উন্নয়ন: উপদেষ্টা ফরিদা
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪



খাদ্য জোগানে সবচেয়ে বড় বাধা অপরিকল্পিত উন্নয়ন: উপদেষ্টা ফরিদা

রাস্তাঘাট বানানোর মতো অপরিকল্পিত উন্নয়ন খাদ্য জোগানে সবচেয়ে বড় বাঁধা বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ওয়েল্ট হাঙ্গার হিলফে বাংলাদেশ ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের যৌথ আয়োজনে ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, রাস্তাঘাট বানানোর মতো অপরিকল্পিত উন্নয়ন খাদ্য জোগানে সবচেয়ে বড় বাধা। খাদ্য উৎপাদনে জড়িত গ্রামীণ নারীদের জোগান বাড়াতে তাদের সহযোগিতা করতে হবে। শস্য উৎপাদনে কীটনাশকের ব্যবহার কমাতে হবে।

আর খাদ্য সচিব মাসুদুল হাসান বলেন, গ্রামের লোকের তুলনায় শহরের মানুষ প্রতিদিন মাছ-মাংস খেতে সক্ষম। সিন্ডিকেট ভেঙে কীভাবে খাদ্য বৈষম্য দূর করা যায় সেই প্রচেষ্টা করছে সরকার।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৪২   ২৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৮৪ বছরে ২২ বার নদীভাঙন,অস্তিত্ব সংকটে চরাঞ্চলের শিক্ষার বাতিঘর
সন্ত্রাস বিরোধী আইনে কালকিনিতে দুই নেতা গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ