র‍্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেয়া হবে: মহাপরিচালক

প্রথম পাতা » ছবি গ্যালারী » র‍্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেয়া হবে: মহাপরিচালক
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



র‍্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেয়া হবে: মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেয়া হবে। তবে যতদিন থাকব নিষ্ঠার সঙ্গে কাজ করব-এমন মন্তব্য করেছেন র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক আভিযানিক কার্যক্রম সম্পর্কে র‍্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

র‌্যাবের বিরুদ্ধে গুম খুনসহ কিছু অভিযোগ আছে। র‌্যাবের দ্বারা যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এ বাহিনী এমন কোনো কার্যক্রমে কারও নির্দেশে জড়িত হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেসবের বিচার নিশ্চিত করা হবে।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, র‌্যাবে আয়নাঘর ছিল সেসবের বিষয়ে তদন্ত চলছে। হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তদন্ত করছে। তদন্তে সব ধরনের সহায়তা করা হচ্ছে।

র‌্যাব বিলুপ্তির বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেয়া হবে। তবে যতদিন থাকব নিষ্ঠার সঙ্গে কাজ করব এমন মন্তব্য করেন র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বাংলাদেশ সময়: ১২:৪৮:৫৯   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ