‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ গানে বেঁচে থাকবেন পাপিয়া সারোয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ গানে বেঁচে থাকবেন পাপিয়া সারোয়ার
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ গানে বেঁচে থাকবেন পাপিয়া সারোয়ার

কালজয়ী গান ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গেয়ে অজস্র শ্রোতার মন জয় করেন পাপিয়া সারোয়ার। রুপালি জগতে সবার মুখে মুখে ছিল গানটি। এখনও সমান জনপ্রিয়তা রয়েছে কালজয়ী এ গানের। এই গানের মাধ্যমে অল্প সময়ে পরিচিতি পাওয়া শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের মৃত্যুর খবরটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্বামী সারওয়ার আলম। তিনি জানান, প্রয়াতের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

পাপিয়া সারোয়ার কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন।

পাপিয়া সারোয়ার ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে পড়াশোনা করেছেন। তার আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তী সময়ে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন।

১৯৯৬ সালে তিনি ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন। তার অসংখ্য অ্যালবাম রয়েছে। আধুনিক গানেও রয়েছে তার সাফল্য। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি দিয়ে তিনি অসংখ্য ভক্তের হৃদয় জয় করে নিয়েছিলেন। ১৯৭৮ সালে সারোয়ার আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ গানটির কথা ও সুর করেন মনিরুজ্জামান মনির। প্রথম গানটিতে কণ্ঠ দেন রুনা লায়লা। আর পাপিয়া সারোয়ার সাউন্টেকের ব্যানারে গানটি গান। তবে এই গানের মাধ্যমেই তিনি অধিক পরিচিত হয়ে ওঠেন।

বাংলাদেশ সময়: ১২:৫২:৪৩   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ