টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারব: সৌম্য

প্রথম পাতা » খেলাধুলা » টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারব: সৌম্য
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪



টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারব: সৌম্য

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারব: সৌম্য

ওয়ানডে ফরম্যাটে ফেভারিট হওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দুই দল। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ক্যারিবিয়ানরা কতটা ভয়ংকর তা সবারই জানা। কিন্তু টি-টোয়েন্টির ফেরিওয়ালাদের খুব সহজেই হারানোর কথা জানিয়েছেন সৌম্য সরকার।

সদ্য শেষ হওয়া গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা এই ওপেনার বলেন, প্রথমত আমি কিছুদিন আগে এসেছি এখানে। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছি। কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে। আমার জন্য একটা ভালো সুযোগ ছিল, ওখানে ভালো টুর্নামেন্ট গেছে। পরশু থেকে আমাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে।

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে ১১টিতেই হারতে হয়েছে টাইগারদের, জয় মাত্র ৫টি। তারপরও ক্যারিবিয়ানদের হারাতে আত্মবিশ্বাসী সৌম্য।

তিনি বলেন, কারা বড় দল, কারা ছোট দল তার চেয়ে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার বা ৪০ ওভার ভালো খেলবে মাঠে। এটার জন্য আমরা যেন তিনটা দিকেই ভালো করতে পারি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, দল হিসেবে ভালো খেলতে পারি। আমরা আশা করি তাদেরকে আরামসে হারাতে পারব। তারা টি-টোয়েন্টি ভালো দল ওটার থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা দিতে পারলে ম্যাচ জিততে পারব।

ওয়ানডে সিরিজের ব্যর্থতা নিয়ে এই ওপেনার বলেন, ওয়ানডেতে আমরা বরাবর ভালো খেলে এসেছিলাম। কিন্তু শেষ দুয়েকটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যে একটা ভালো দিক, ব্যাটাররা অন্তত ৩০০ রান করছি। আমাদের বোলাররা সবসময় ভালো করে আসছিল এই সিরিজে হয়তো কিছুটা ভুগেছে, আশা করি তারা টি-টোয়েন্টিতে কামব্যাক করবে।

উল্লেখ্য, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে আগামী (সোমবার) মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় সকাল ৮টায় মাঠে নামবে দুই দল।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০১   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ