বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী, শ্রদ্ধা বিশিষ্টজনদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী, শ্রদ্ধা বিশিষ্টজনদের
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪



বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী, শ্রদ্ধা বিশিষ্টজনদের

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে বিশিষ্টজনরা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রেহাইচরে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি এবং দোয়া-মোনাজাত করা হয়।

এ সময় শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পুলিশ সুপার রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন।

পরে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন ও সরকারি বিভিন্ন দফতরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ ছাড়াও, সোনামসজিদে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের আয়োজন করে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।

চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ভোরে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বাহিনীকে তিনভাগে ভাগ করে আক্রমণ শুরু করেন।

লড়াইয়ের এক পর্যায়ে শত্রুর গুলিতে শহীদ হন তিনি। ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৪   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ