আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না: দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না: দুলু
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪



আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছিল। এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের দুশাসনে মানুষ অতিষ্ঠ ছিল।

মঙ্গলবার (১৭ডিসেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর ডা. নাসির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল। গণতন্ত্র হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে হবে। কোনোভাবে তাদের ক্ষমা করা যাবে না।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, আওয়ামী লীগের শাসন আমলে তাদের নির্যাতনে বহু হিন্দু পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। কেউ শান্তি মতো ব্যবসা-বানিজ্য করতে পারেনি।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দুলু বলেন, কোনো হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধদের শরীরে যদি কেউ আঘাত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি দুলু মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে আছি এবং থাকবো। তাদের শরীরে কোনো আচর লাগতে দেবো না।

নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন- নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, যুগ্ম-আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারীসহ আরও অনেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪৪   ৩০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার
রূপগঞ্জে ৬৪২ বোতল ফেয়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে স্পীকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
আলফাডাঙ্গায় যুব দিবসে ৪ উদ্যোক্তার হাতে ৪ লাখ টাকার ঋণ, নানা আয়োজনে উদযাপন
সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ