জনগণ ইসলামী দলের মধ্যে ঐক্য কামনা করছে : জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণ ইসলামী দলের মধ্যে ঐক্য কামনা করছে : জামায়াত আমির
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



জনগণ ইসলামী দলের মধ্যে ঐক্য কামনা করছে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য কামনা করছে। বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন এ দোয়াই করি।

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা এই সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। এখনো তারা ইসলামী আদর্শের উপর অটল ও অবিচল আছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন। জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি সবসময়েই পরস্পরের কাছাকাছি থেকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি যার যার জায়গা থেকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে তা পূরণ করার জন্য আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সারওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতাহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী ও মাওলানা ডা. ইলিয়াস খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:২৩:৩৩   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আওয়ামী লীগের কেউ নিষিদ্ধ কার্যক্রম করলে ছাড় নেই: সাখাওয়াত
প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর
বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা প্রক্রিয়াধীন : বিদ্যুৎমন্ত্রী
দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন
পোগলদিঘায় কৃষকদল নেতা আব্দুল মান্নানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
নাশকতা প্রতিরোধে সালথা থানা পুলিশের ব্যতিক্রমী মহড়া
ফরিদপুরে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ