সুন্দর না.গঞ্জ গড়ে তুলতে আমরা মহানগর বিএনপি ঐক্যবদ্ধ আছি: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুন্দর না.গঞ্জ গড়ে তুলতে আমরা মহানগর বিএনপি ঐক্যবদ্ধ আছি: সাখাওয়াত
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



সুন্দর না.গঞ্জ গড়ে তুলতে আমরা মহানগর বিএনপি ঐক্যবদ্ধ আছি: সাখাওয়াত

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি। আমাদের দল যাতে এই মহানগরীতে একটি শক্তিশালী, সুসংগঠিত দল হিসেবে তৈরী হয় সেই লক্ষে কাজ করবো। আমরা সকল অন্যায়-অবিচারে বিরুদ্ধে গিয়ে নারায়ণগঞ্জের মানুষের পাশে থাকবো। একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারি সেই লক্ষে আমরা কাজ করবো।

বুধবার (১৮ ডিসেম্বর) নগরীর মিশনপাড়ায় বাংলাদেশ হোসিয়ারি মিলনায়তনে এক কর্মশালায় এই কথা বলেন তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জন-সম্পৃক্তিকরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি উপস্থিত ছিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কর্মশালায় এড. সাখাওয়াত বলেন, আজকের কর্মশালার মাধ্যমে রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা কর্মসূচী সম্পর্কে আমরা তটস্থ হয়েছি। আমরা আজকে যা শিখেছি তা প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, থানায় জনগণের মাঝে এই সুফল ফুটিয়ে তুলতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ, আমরা বিএনপি পরিবার‘র আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি নেতা মাহমুদা হাবিবা, মো: আবদুস সাত্তার পাটোয়ারী, বিএনিপর কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৩৯   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন আইনে পাচার ও চোরাচালান রোধে বড় ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে : মির্জা ফখরুল
দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ