আলেম-ওলামারা স্বৈরশাসকের হাতে অনেক নির্যাতিত হয়েছে: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলেম-ওলামারা স্বৈরশাসকের হাতে অনেক নির্যাতিত হয়েছে: গিয়াসউদ্দিন
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



আলেম-ওলামারা স্বৈরশাসকের হাতে অনেক নির্যাতিত হয়েছে: গিয়াসউদ্দিন

বাংলাদেশের আলেম-ওলামারা অনেক সময় স্বৈরশাসকের হাতে নির্যাতিত হয়েছেন। এ ধরণের জুলুম মহান স্রষ্টার অসন্তুষ্টি ডেকে এনেছে। এ কারণেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, যা কেউ কল্পনাও করেনি।’

বুধবার (১৮ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। জামি’য়া ইসলামিয়া হযরত বেলাল হাবশী (রা.) মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিআইটি জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল।

সভায় গিয়াসউদ্দিন বলেন, সন্তানদের মাদ্রাসায় পড়াবেন যেন তারা দ্বীন, আল্লাহ এবং নবীর জীবন সম্পর্কে জানতে পারে। তারা যেন ইহকাল ও পরকাল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। সন্তানদের ভালো মানুষ ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদের, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২০:০০   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বরিশালে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৭ জনের সরকারি চাকরিতে নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ