উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রথম পাতা » ছবি গ্যালারী » উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪



উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাজধানীর উত্তরার লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।

আনোয়ারুল ইসলাম দোলন আরও বলেন, আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তা নিয়ন্ত্রণে কাজ করে ১২টি ইউনিট। এ সময় সাতজনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস দল।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৩৭   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ