সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪



সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির

সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জে জামায়াতের ঢাকা জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা জাতির স্বার্থে সাড়ে ১৭ বছর ধৈর্য ধরেছি। আরও কিছুদিন ধৈর্য ধরার জন্য প্রস্তুত আছি। আমাদের মধ্যে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে ক্ষমতায় বসতে হবে। যোগ্যতম সময়ে সংস্কার শেষ করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই।

তিনি বলেন, একাত্তরে যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা জনগণকে ধোঁকা দিয়েছে, নৈতিক সাহস না থাকায় পতিত সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছিল।

জামায়াত মজলুম সংগঠন উল্লেখ করে আমির বলেন, ফ্যাসিস্ট সরকার জামায়াতকে ধ্বংস করতে কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বকে হত্যা করেছে৷ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের আমীর বলেন, জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর মাধ্যমে সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবেন তারা।

এসময় স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে গেলেও দেশের মানুষ এখনো চাঁদাবাজি থেকে মুক্ত হয়নি বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।

তিনি বলেন, সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে। এই বৈষম্য সাড়ে ১৭ বছরে তৈরি হয়েছিল। সেই বৈষম্য সমাজ থেকে এখনও সরে যায়নি, স্বৈরাচার পতন হয়েছে তারা তো পালিয়ে গেছে দেশ থেকে, কিন্তু যারা তাদের অপকর্ম পালন করছেন তারা জাতির বন্ধু হতে পারেন না।

নির্বাচনে জয়ের বিষয়ে শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি আমাদের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা জনগণের সেবক হব শাসক নয়। আল্লাহ যদি আমাদেরকে এই গদি দান করেন তাহলে এটা একটি বিরাট বোঝা হয়ে, আমাদের পরীক্ষা হিসেবে ঘাড়ে আসবে। সুতরাং গদি কোন সুখের জিনিস নয়, গদি আল্লাহর পক্ষ থেকে একটি আমানত।

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারীরা ঘরে বন্দি থাকবে, নারীদের বোরকা পরে চলতে হবে এমন একটি রটনা ছাড়ানো হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) যেহেতু নারীদের ঘরে বন্দী করে রাখেননি, আমরা কেন তাদেরকে বন্দী করে রাখবো। তবে আমরা ইসলামিক পোশাক পড়তে নারীদের উৎসাহিত করব।

ঢাকা জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ অঞ্চলের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৫৪   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের
সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করবে না ইরান, শান্তি ‘নাগালের মধ্যে’: ওমানের পররাষ্ট্রমন্ত্রী
বলিভিয়ায় টাকাভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত বেড়ে ২০
বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ
পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প
বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক
পিএসজি তারকাকে পেতে রিয়াল-সিটি-লিভারপুলের ত্রিমুখী লড়াই
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে : নৌপরিবহন মন্ত্রী
ডায়াবেটিস সচেতনতা দিবস আজ
নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ