শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রি

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রি
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪



শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রি

হিমালয়ের কোলঘেঁষা দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে তৃতীয় দফায় দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ সেলসিয়াস।

অন্যদিকে কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে কষ্টে দিনাতিপাত করছে এ জনপদের মানুষ। কাজকর্ম ব্যাহত হচ্ছে নিম্নআয়ের মানুষের। রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, উত্তরের এই জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর ৬টায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সকাল ৯টায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশে এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা বেশি।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৩২   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ