দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪



দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য সামান্য হ্রাস পেতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

এতে আরও জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শনিবার রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এই দুই বিভাগে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭১ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:০২   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ