জেলে বসেই জ্যাকলিনকে আঙুর বাগান উপহার দিলেন সুকেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেলে বসেই জ্যাকলিনকে আঙুর বাগান উপহার দিলেন সুকেশ
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪



জেলে বসেই জ্যাকলিনকে আঙুর বাগান উপহার দিলেন সুকেশ

অভিনেত্রী প্রেমিকা জ্যাকলিন ফার্নান্দেজের জন্য একের পর এক কাণ্ড ঘটিয়েই চলেছেন প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি প্রতারণার মামলায় জেলে বসেও প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশে নজির গড়ছেন তিনি।

জ্যাকলিনের জন্য নিয়মিতেই চিঠি লেখেন সুকেশ। বিভিন্ন সময় প্রেমিকার জন্য মূল্যবান উপহারও পাঠিয়েছেন তিনি। তবে এবার যা করলেন, সেটা রীতিমতো অবাক করেছে নেটিজেনদেরও।

বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছেন সুকেশ। বন্দি অবস্থাতেই শখের নারীকে বড়দিনের উপহার হিসেবে গোটা আঙুর বাগান কিনে দিয়েছেন তিনি।

দক্ষিণ ফ্রান্সের ১০৭ বছরের পুরনো একটি আস্ত আঙুর বাগার উপহার দিয়ে জ্যাকলিনের উদ্দেশে চিঠি লিখেছেন তিনি। যেখানে আঙুর বাগানের দলিলও জুড়ে দেওয়া হয়েছে।

চিঠিতে সুকেশ লিখেছেন, উৎসবে তোমার থেকে দূরে থাকতেই বড় বিরক্তি। যতই তোমার থেকে দূরে থাকি, তোমার ‘সান্তা’ হতে কে আটকায়!

জ্যাকলিনের কথিত এই প্রেমিক আরো লিখেছেন, আজ আমি তোমাকে ১০৭ বছরের পুরনো ওয়াইন উপহার দিচ্ছি না, বরং ভালোবাসার দেশ ফ্রান্সের গোটা একটি আঙুরের বাগান দিচ্ছি, যা তুমি কল্পনাও করতে পারোনি। আমি একদিন এই বাগানে তোমার হাত ধরে হাঁটবো। দুনিয়া হয়তো ভাবছে আমি পাগল। আমি তোমার প্রেমে সত্যিই পাগল।

সুকেশের চিঠির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে অনেকে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার বলেছেন, ভালোবাসলে মানুষ এভাবেই বিভিন্ন নজির গড়তে পারেন।

এদিকে সুকেশের চিঠি পেয়ে এবারও নীরব জ্যাকলিন। কোনো প্রতিক্রিয়াই জানাননি তিনি। এমনকি বরাবরের মতো সুকেশের সঙ্গে নিজের প্রেমের খবরেও সীলমোহর দেননি।

বাংলাদেশ সময়: ১৬:২১:১৪   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী
সোনালি আঁশে সর্বোচ্চ মূল্য সংযোজন, দেশ-বিদেশে বাজার সম্প্রসারণই লক্ষ্য - বস্ত্র ও পাট মন্ত্রী
রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ