বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫



বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি

বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলের বিনিময় প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় এই বিনিময় হবে।

বৃহস্প‌তিবার (২ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জ পরিদর্শনে এসে এ তথ‌্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, আগামী ৫ জানুয়ারি বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলের বিনিময় হ‌বে।

জানা গেছে, ৭৮ জন বাংলাদেশি এমভি মেঘনা ও এমভি লায়লা নামে দুটি ফিশিং ট্রলার নিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে এবং ৯ ডিসেম্বর তাদের আটক করে ওড়িশার পারা দ্বীপে রাখা হয়েছে। অন্য ১২ জন জেলেকে সেপ্টেম্বরে আটক করা হয়, যখন তাদের ট্রলারটি ভারতীয় জলসীমায় ডুবে যায়। তাদের কলকাতার কাছে কাকদ্বীপে রাখা হয়েছে।

অন্যদিকে, ভারতীয়দের ছয়টি ট্রলার সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে এবং তখন তাদের পটুয়াখালী ও বাগেরহাটে আটক করে রাখা হয়। জেলেদের আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন সংক্রান্ত যে জটিলতা ছিল সেটি মিটিয়ে ফেলা হয়েছে।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডিক‌্যাব লাউঞ্জ প‌রিদর্শনে ছিলেন পররাষ্ট্রস‌চিব মো. জসীম উ‌দ্দিন।

বাংলাদেশ সময়: ১৮:২০:৪৬   ২৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর
আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের
জনতা জুট মিলে ১৭.৮৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫
চাঁদাবাজি করলে ধরে পুলিশে দিন, প্রয়োজনে আমিই ব্যবস্থা নেব : আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ