জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫



জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সরিষাবাড়ী প্রতিনিধি : “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সমানে রেখে জামালপুরে সরিষবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি র‍্যালী বের করা হয়। পরে র‍্যালী শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ওয়াকাথন, মুক্ত আড্ডা, ওষুধ ও পথ্য বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়।

উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ অরুন পাল।

এসময় একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, দুর্নীতি প্রতিরোধ কমিটি এর সাধারণ সম্পাদক আন্নু মিঞা, এনজিও ফোরাম সরিষাবাড়ীর সাধারণ সম্পাদক সাংবাদিক বাদশা ভূঁইয়া, সরিষাবাড়ী প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান সহ সমাজসেবা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৫৯   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ