গাবতলীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাবতলীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫



গাবতলীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর গাবতলী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ সাজিদুল হক (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি ) রাতে দারুসসালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, তিনজন মাদক কারবারি গাবতলী পর্বত সিনেমা হলের সামনে রাস্তার ওপর গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলামসহ ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেরে পালানোর সময় সাজিদুলকে গ্রেপ্তার করা হয়। অপর দুজন সহযোগী পালিয়ে যায়। এ সময় সাজিদুলের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

এ ঘটনার ডিএমপির দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:০৩   ২৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ