বেফাক থেকে শেখ হাসিনার দোসরদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেফাক থেকে শেখ হাসিনার দোসরদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ
শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫



বেফাক থেকে শেখ হাসিনার দোসরদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও সিলেবাস প্রণয়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) থেকে শেখ হাসিনার সহযোগীদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ‘সচেতন কওমি ছাত্র সমাজ’ এর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, কওমি মাদ্রাসার ইতিহাস শাপলা চত্বরের রক্তাক্তের ইতিহাস। আমাদের ইতিহাস বায়তুল মোকাররমের এই উত্তর গেটে মোদির বিরুদ্ধে আন্দোলন করায় আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হেলমেট বাহিনীর হামলার ইতিহাস। তাই এই কওমি অঙ্গনের গুরুত্বপূর্ণ ও মাদ্রাসা শিক্ষার বোর্ড বেকাফকে স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের মুক্ত করতে হবে।

বেফাকে এখনো ৫ আগস্ট পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার দোসররা রয়ে গেছে। আমরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বারবার আন্দোলন ও প্রতিবাদ জানিয়ে এলেও এখনো এই দোসরদের অপসারণ করা হয়নি।

ফ্যাসিবাদের দোষর মৌলভি উবায়দূর রহমান খান নদভী ও আনাস মাদানীকে এখনো অপসারণ করা হয়নি। আমরা বেকাফের কাছে সব ধরনের তথ্য প্রমাণ দেওয়ার পরও তাদের অপসারণ করা হচ্ছে না। অতি দ্রুত সময়ে এই আলেম নামে দালালদের অপসারণ না করা হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

বক্তারা আরও বলেন, মৌলভি উবায়দূর রহমান শেখ হাসিনার নির্দেশে টঙ্গির ইজতেমার মাঠে ভারতীয় নাগরিক মাওলানা সাদের নির্দেশে রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লীদের ওপর হামলার পরিকল্পনাকারী। ওবায়দুরসহ এই হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৩৩   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনের সাক্ষাৎ
বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন আবুল কালাম
টিকাদান কর্মসূচির বিকল্প নেই: এমপি মান্নান
ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা
৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ
দেওয়ানগঞ্জে আবাসিক এলাকায় দেহব্যবসার আসর, মূলহোতা বেলালসহ ৫ জন আটক
নিলোফার চৌধুরী মনিকে মনোনয়ন, জামালপুরে আনন্দ উৎসব
নারায়ণগঞ্জের সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ