জামালপুরে নাশকতা মামলায় পৌর আ’লীগ নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নাশকতা মামলায় পৌর আ’লীগ নেতা গ্রেপ্তার
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



জামালপুরে নাশকতা মামলায় পৌর আ’লীগ নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতা মামলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) ভোররাতে সিমলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুপুরের দিকে কারাগারে পাঠানো হয়। সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বিষয়টি নিউজ টু নারায়ণগঞ্জ কে নিশ্চিত করেছেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে শিমলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলের ওপর সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় হামলাকারীরা মিছিলের উপর ককটেল বিস্ফোরণ করে মিছিল ছত্র ভঙ্গ করে দেয়।

পরে এঘটনায় ২০২৪ সালের ২ অক্টোবর রাতে সরিষাবাড়ী থানায় একটি নাশকতা মামলা করেন কামরাবাদ এলাকার অটোচালক মোঃ অলিল মিয়া নামে এক ব্যক্তি। জানা যায়, এমামলায় এজহারভুক্ত ৪৫ জন এবং অজ্ঞাত ১৫০ জন আসামি রয়েছে।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া নিউজ টু নারায়ণগঞ্জ কে বলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুকে নাশকতা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২০:০৯   ১০১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ