আটক ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত

প্রথম পাতা » ছবি গ্যালারী » আটক ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



আটক ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত

ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌ-কর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে ও নৌ-কর্মীদের পারস্পরিক হস্তান্তর কার্যক্রম শেষ হয়েছে।

আজ পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ডের মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌ-কর্মীকে গ্রহণ করে এবং এ সময় ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। একই সাথে দুই দেশের আটক ব্যক্তিদের নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে। অপরদিকে, ভারতের ছয়টি ফিশিং বোট ফিরিয়ে দেওয়া হয়েছে।

আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে, বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জেলে ও নৌ-কর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওয়ানা হয়েছে এবং আগামীকাল চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। ফিরিয়ে আনা জেলে ও নৌ-কর্মীদের পরিবারের সদস্যরা চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ২১:৫৪:৪৯   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ