তোফাজ্জল ভাই অমায়িক মানুষ ছিলেন: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » তোফাজ্জল ভাই অমায়িক মানুষ ছিলেন: সাখাওয়াত
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



তোফাজ্জল ভাই অমায়িক মানুষ ছিলেন: সাখাওয়াত

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, তোফাজ্জল হোসেন আমাদের ভাই ছিল। সে অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন। সত্য কথা বলার কারণে তাকে অনেক কষ্টের শিকার হতে হয়েছে। কিন্তু এত কষ্টের পরও সে এই মহান পেশা ছাড়েনি।

রবিবার (৫ জানুয়ারি) বাদ আছর নগরীর থানা পুকুরপাড় জামে মসজিদে দৈনিক ইয়াদের সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে এক বক্তব্য এ কথা বলেন এড. সাখাওয়াত।

দোয়া অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘তোফাজ্জল ভাই সব সময় সমাজ, দেশ ও ধর্ম নিয়ে চিন্তা করতেন। আমরা দোয়া করবো আল্লাহ যেন তার জীবনের সব গুনাহ মাফ করে, তাকে বেহেশত নসিব করে। তার ছেলেরা যেন পিতার ঐতিহ্য ধরে রাখতে পারে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈননুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৪৯:১৪   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ