প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার সংবিধান, আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি।

প্রধান বিচারপতি এলআরএফ নেতাদের বলেন, আপনাদের প্রেস কাউন্সিলের দিকে নজর দেওয়া উচিৎ। এটা সাংবাদিকদের দায়িত্ব। গত দেড় বছর প্রেস কাউন্সিল গঠন নিয়েই সমস্যা ছিল। চতুর্থ স্টেটে সাংবিদকরা বিরাট স্টেক হোল্ডার। এখানে সাংবাদিক, সম্পাদক, বার কাউন্সিলের প্রতিনিধি, স্পিকার থাকেন। স্পিকার এখন নেই। সাংবাদিকরা একটু সজাগ থাকলেই এটি এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন এলআরএফ’র ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, দপ্তর সম্পাদক শাকিল আহমাদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আবু নাছের ও আরাফাত মুন্না। এছাড়া সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন ও প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঞাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৮:৪০   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার : জাহিদ হোসেন
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ