ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ ৬ জানুয়ারি ২০২৫, সোমবার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮৩৮- হাতেকলমে টেলিগ্রাফের কার্যকারিতা প্রদর্শন করেন স্যামুয়েল মোর্স।

১৯৫০ - ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয়।

১৯৭২ - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ভ্যান্স হাঙ্গেরীয় হাজার বছরের প্রতীক সেন্ট স্টিফেনের মুকুট হাঙ্গেরিকে ফিরিয়ে দেয়।

১৯৯৬ - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূলে মারাত্মক তুষার ঝড়ে ১৫৪ জন নিহত হন।

২০২০ - ২০০ বছর পর আমেরিকার কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে (মার্কিন পার্লামেন্ট) ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিস্টোরিকাল সোসাইটির তথ্য অনুযায়ী, ১৮১২ সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই ধরনের আগ্রাসন হয়। ১৮১৪ সালে ওয়াশিংটনে অভিযান চালানের সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে আগুন জালিয়ে দেয়। প্রায় ২০০ বছর পর এ হামলা হয়।

জন্ম

১৩৬৭ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড।

১৩৮৪ - এডমুন্ড হল্যান্ড, ইংরেজ সাহিত্যিক।

১৪১২ - জোন অব আর্ক, পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা।

১৭০৬ - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মার্কিন লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক ও কূটনীতিবিদ।

১৮৫১ - অম্বিকাচরণ মজুমদার, বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন।

১৯১৩ - লরেট্টা ইয়াং, মার্কিন অভিনেত্রী।

১৯৩১ - গ্রেইম হোল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৩৬ - বশীর আল-হেলাল, বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক এবং ঔপন্যাসিক।

১৯৪৩ - সাবেক যোগাযোগ ও তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।

১৯৫৪ - অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার।

১৯৫৫ - রোয়ান অ্যাটকিনসন, ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কৌতুকাভিনেতা।

১৯৫৯ - কপিল দেব, ভারতীয় ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার।

১৯৬৭ - এ. আর. রহমান, জনপ্রিয় তামিল সংগীত পরিচালক।

১৯৭৩ - রুদ্রনীল ঘোষ, ভারতীয় বাঙালি অভিনেতা।

১৯৮২ - এডি রেডমেইন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।

১৯৮৬ - ইরিনা শায়ক, রুশ মডেল এবং অভিনেত্রী।

মৃত্যু

১৮৫২ - লুই ব্রেইল, অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক।

১৮৮৪ - গ্রেগর ইয়োহান মেন্ডেল, অস্ট্রীয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।

১৯১৮ - গেয়র্গ কান্টর, জার্মান গণিতবিদ ও দার্শনিক।

১৯১৯ - থিওডোর রুজ্‌ভেল্ট, যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট।

১৯৭১ - প্রতুল চন্দ্র সরকার পি সি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর।

১৯৮০ - দিলীপকুমার রায়, বাঙালি সংগীতজ্ঞ, সংগীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক।

১৯৮৯ - সৎবন্ত সিংহ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির দেহরক্ষী, হত্যাকারী।

২০০৪ - সুমিতা দেবী, বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী।

বাংলাদেশ সময়: ৯:৪৭:৪৫   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য- স্পীকার
বৃদ্ধ নূরজাহানের করুণ মৃত্যু: ভরণপোষণ আইন কার্যকরে বিশেষ আদালতের দাবি
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১
আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী
বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্তের পথে : খুলবে হরমুজ, ধাপে ধাপে অবরোধও উঠবে
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ