বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫



বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধপথে প্রবেশের সময় একই পরিবারের ৫ জনসহ ৮ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার বিকেলে উপজেলার অচিন্তপুর সীমান্তের পিলার ২৯৪/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম।

আটকৃতরা হলেন- বগুড়া সদরের মংলা চন্দ্র, গণেশ চন্দ্র, সোহাগ চন্দ্র, বুদা চন্দ্র, বিকাশ চন্দ্র, দিনাজপুরের বিরল উপজেলার কামরুজ্জামান, বিরামপুর উপজেলার মমিনুর রহমান ও একই উপজেলার ছইবুর রহমান।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, আটককৃত ৮ জন ও পলাতক ৫ জন বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা এবং অনুপ্রবেশে সহায়তার দায়ে সোমবার রাতে দিনাজপুর জেলার বিরামপুর থানায় একটি মামলা দায়ের করে বিজিবি। আইন প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:০৫   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ