শরীয়তপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫



শরীয়তপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে ফাহিমা (২৮) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন।

শনিবার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সখিপুর থানার আরশিন ইউনিয়নের চর মৃধা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ফাহিমা বেগম সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ওয়াসিম গাজীর স্ত্রী।

মৃত ফাতেমার শাশুড়ি জহুরা খাতুন জানান, তার ছেলের বউ দীর্ঘ পাঁচ মাস ধরে মানসিক ভারসাম্যহীন ভাবে জীবনযাপন করে আসছে। আজ সকালে তাদের সোয়ার ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান বলেন, সকালে খবর পেয়ে ভেদরগঞ্জ হাসপাতাল থেকে ওই গৃহবধূ মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৮   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ