শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা: উপদেষ্টা বিধান রঞ্জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা: উপদেষ্টা বিধান রঞ্জন
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫



শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা: উপদেষ্টা বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহে দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাকিদের এসব কথা বলেন তিনি।

ড. বিধান রঞ্জন রায় বলেন, শিক্ষায় গুণগতমান বৃদ্ধিতে কাজ করছে সরকার, সে লক্ষ্যে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া বাচ্চাদের সামগ্রিক বিকাশে শুধুমাত্র বইয়ের ওপর নির্ভর করলে অনেক সময় ফলাফল খারাপ হয়। তার সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেওয়া দরকার। এজন্য শিক্ষক অভিভাবকদের মধ্যে সচেতনতা দরকার।

তিনি বলেন, বাচ্চাদের পড়াশোনার মানবৃদ্ধির পাশাপাশি সেক্ষেত্রে খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে।

পরিমার্জন এবং বাইরের একটি টেন্ডার বাতিল করার কারণে কয়েকটি ক্লাসে বই দিতে বিলম্ব হচ্ছে জানিয়ে জানুয়ারির মধ্যে প্রাথমিকের ৪র্থ ও পঞ্চম শ্রেণির বই দেয়ার কথা বলেন তিনি।

শিক্ষায় গুণগতমান বৃদ্ধিতে কাজ করছে সরকার, সে লক্ষ্যে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

এ সময় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহের পরিচালক ফরিদ আহমেদ, উপপরিচালক সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে দশম গ্রেডের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৩৩   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার
সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী
ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ