প্লে-অফ থেকে ছিটকে গেল ঢাকা, সহজ জয় বরিশালের

প্রথম পাতা » খেলাধুলা » প্লে-অফ থেকে ছিটকে গেল ঢাকা, সহজ জয় বরিশালের
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫



প্লে-অফ থেকে ছিটকে গেল ঢাকা, সহজ জয় বরিশালের

সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচ রংপুরের কাছে বাজেভাবে হেরেছিল ফরচুন বরিশাল। শেষ ওভারে ৩০ রান তুলে তামিম-মুশফিকদের হতাশ ডুবিয়েছিলেন সোহান। তবে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ঢাকা ক্যাপিটালসকে হেসে খেলে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বরিশালকে ১৪০ রানের সহজ লক্ষ্য দিয়েছে ঢাকা ক্যাপিটালস। জবাব দিতে নেমে ২৪ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল। এতে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে ঢাকা। ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে রাজধানীর দলটি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। তবে ডেভিড মালানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তামিম ইকবাল। দুজনের ব্যাটে ভর করে ১২ ওভারেই ১০০ রান তোলে বরিশাল।

৪৪ বলে ফিফটি তুলে নেন তামিম। তবে এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেনি তিনি। ৪৮ বলে ৬১ রান করে বোল্ড হন তিনি। শেষ পর্যন্ত জাহাবাদ খানের ৪ বলের ১৩ রান এবং মালানের ৪১ বলের অপরাজিত ৪৯ রানে ভর করে ২৪ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল।

ঢাকা ক্যাপিটালসের হয়ে আবু জায়েদ রাহি এবং থিসারা পেরেরা একটি করে উইকেট শিকার করেন।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের। ১৭ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লিটন। তিন ব্যাট করতে এসে খালি হাতে ফেরেন মুনিম শাহরিয়ারও।

এরপর জেপি কোটজে (৮) এবং সাব্বির রহমান (১০) এবং থিসারা পেরেরা শূন্য রানে আউট হলে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন তানজিদ তামিম। ৩৯ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। ১১ বলে ১১ রান করে তাকে সঙ্গ দেন মোসাদ্দেক।

৪৪ বলে ৬২ রান করে উইকেটের পিছনে ক্যাচ আউট হন তামিম। ১ রান করে রান আউট হন চতুরাঙ্গা ডি সিলভা। শেষ দিকে ব্যাট চালাতে থাকেন ফরমানুল্লাহ। ১৬ বলে ২২ রান করে এই বাঁহাতি ব্যাটার আউট হলে ৩ বল হাতে থাকতেই ১৩৯ রানে অলআউট হয়েছিল ঢাকা।

বাংলাদেশ সময়: ১৭:১৩:০৫   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা
কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি একাদশে আছেন কারা
বাবার শেষ বিদায়ের শোকের মাঝে আইনি পদক্ষেপ নিতে পারেন মেসি
১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
কমলাপুর স্টেডিয়ামে সব দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ