খাদ্য মন্ত্রণালয় ও নেদারল্যান্ডের কোমোভ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর

প্রথম পাতা » ছবি গ্যালারী » খাদ্য মন্ত্রণালয় ও নেদারল্যান্ডের কোমোভ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫



খাদ্য মন্ত্রণালয় ও নেদারল্যান্ডের কোমোভ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর

খাদ্যের অপচয় কমানো, খাদ্য নিরাপত্তায় ঝুঁকি হ্রাস ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করতে খাদ্য মন্ত্রণালয় ও নেদারল্যান্ডের কোমোভ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, খাদ্যের অপচয় কমানো ও টেকসই খাদ্য গ্রহণে জনগণকে উৎসাহিত করার মাধ্যমে খাদ্যাভ্যাসের পরিবর্তন করে খাদ্য নিরাপত্তায় ঝুঁকি হ্রাস ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে, এমন নীতি ও উদ্যোগের উন্নয়নে সহায়তা করার জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে কোমোভ কাউন্ডেশনের পরিচালক ডাউটজেনবার্গ ও খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমদ স্বাক্ষর করেন।

এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসানসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে কোমোভ ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশে খাদ্যের অপচয় কমানো এবং খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে, এমন নীতি ও উদ্যোগের উন্নয়ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:১৭:০৩   ২৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী
সরিষাবাড়ীতে ভ্যানচালক প্রতিবন্ধী বাচ্চুর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা পলাশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ