নতুন লুকে ধরা দিলেন বুবলী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন লুকে ধরা দিলেন বুবলী
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫



নতুন লুকে ধরা দিলেন বুবলী

ঢালিউডে জনপ্রিয়তা বেড়েই চলেছে শবনম বুবলীর। একের পর এক সিনেমার সুখবর দিচ্ছেন। এবার অন্যরকম বেশে হাজির হলেন এই অভিনেত্রী। ‘পিনিক’ সিনেমার প্রথম পোস্টারে তাকে দেখে চেনার উপায় নেই। তবে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে।

শনিবার (১৮ জানুয়ারি) নিজের ফেসবুকে ‘পিনিক’-এর পোস্টার শেয়ার করেছেন বুবলী। পোস্টারে তাকে দেখা গেছে ভিন্ন এক লুকে।

স্কার্ফ দিয়ে আবৃত মাথা, চোখে রোদ চশমা, আর মুখমণ্ডল খাঁচার ভেতরে বন্দি। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে ঢেকে রয়েছে, যা রহস্যময় আবহ তৈরি করেছে।

পিনিকে’ বুবলীর বিপরীতে আছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।

এই সিনেমায় আরও অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।

সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহপ্রযোজনায় আছেন অভিনয়শিল্পী শিমুল খান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্প্রতি বুবলী বিচারকের দায়িত্বও পালন করেছেন। ‘মমতাজ সিক্রেট বিউটি এক্সপার্ট’ অনুষ্ঠানে বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন: জুলাই আন্দোলন নিয়ে সিনেমা ‘দ্য রিমান্ড’ এর সেন্সর ছাড়পত্র এখনো মেলেনি

বাংলাদেশ সময়: ১১:২৬:৫৪   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ