মিলানকে হারিয়ে চারে উঠলো জুভেন্টাস

প্রথম পাতা » খেলাধুলা » মিলানকে হারিয়ে চারে উঠলো জুভেন্টাস
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫



মিলানকে হারিয়ে চারে উঠলো জুভেন্টাস

ইতালিয়ান লিগে শনিবার (১৮ জানুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও এসি মিলান। লিগে টানা তিন ড্রয়ের পর জয়ের দেখা পেল জুভে। এই জয়ে টেবিলের চারে উঠে এলো টিয়াগো মোতার দল।

আলিয়াঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও কোনো সুযোগই তৈরি করতে পারেনি জুভেন্টাস। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৯তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন এমবাঙ্গুলা। বক্সের ভেতর থেকে বেলজিয়ান উইঙ্গারের ডান পায়ের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়।

ম্যাচের ৬৪তম মিনিটেই আবারও গোল করে তুরিনের বুড়িরা। থুরামের পাস ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন টিমোথি ওয়েহ। বাকি সময়ে দুই দলই বেশকিছু ছোট ছোট সুযোগ তৈরি করেছিলো, তবে গোলের দেখা পায়নি। ফলে লিগে এখন পর্যন্ত অপরাজিতই থাকল জুভেন্টাস।

২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে জুভেন্টাস। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে এসি মিলান। এদিকে রোমাঞ্চকর ম্যাচে আটালান্টাকে ৩-২ গোলে হারিয়েছে নাপোলি। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল তারা।

বাংলাদেশ সময়: ১১:৩০:১৭   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ