শহিদ রিয়াজের নামে হিজলায় পন্টুন উদ্বোধন করেছেন নৌ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহিদ রিয়াজের নামে হিজলায় পন্টুন উদ্বোধন করেছেন নৌ উপদেষ্টা
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫



শহিদ রিয়াজের নামে হিজলায় পন্টুন উদ্বোধন করেছেন নৌ উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ মো. রিয়াজের নামে বরিশালের হিজলায় গতকাল রোববার একটি লঞ্চঘাটের পন্টুন উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

রোববার সকালে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষের চর লঞ্চ ঘাটে শহিদ রিয়াজের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই পন্টুন উদ্বোধন করেন তিনি।

দুপুরে বরিশালের হিজলাতে ইজডঞচ-১ প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন হিজলা ল্যান্ডিং স্টেশন ও লঞ্চঘাট নির্মাণ কার্যক্রম পরিদর্শন শেষে রিয়াজের গ্রামের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সাথে দেখা করেন।

এসময় তিনি রিয়াজের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এরপর শহিদ রিয়াজের কবর জিয়ারত করে তাঁর আত্মার রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন তিনি। অন্যান্যাদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, বরিশাল নৌ-পুলিশ সুপার এস এম নাজমুল হক এবং হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গির হোসেনসহ আরও অনেকে।

শহিদ রিয়াজ বরিশাল জেলার হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে। তিনি বরিশাল মুলাদী ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ঢাকার জিগাতলা এলাকায় মিছিল করার সময় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। সঙ্গে থাকা আন্দোলনকারীদের কয়েকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৩৪   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ